কুকুরের আক্রমণে পালিয়ে গেল চিতাবাঘ

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার নেফাড এলাকায় ঘটেছে এক বিরল ঘটনা। একটি পথকুকুরের সঙ্গে সংঘর্ষে পড়ল একটি চিতাবাঘ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার হঠাৎ করে চিতাটি এলাকায় প্রবেশ করে। সে সময় সাহসী কুকুরটি পাল্টা আক্রমণ চালায়। মুহূর্তেই কুকুরটি চিতার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং টেনে নিয়ে যায় প্রায় ৩০০ মিটার দূর পর্যন্ত।

ঘটনার ভিডিওতে দেখা যায়, হঠাৎ ঘটে যাওয়া এই সংঘর্ষে চিতা কুকুরের প্রবল চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত পালিয়ে যায়। তবে কুকুরটিও আহত হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, আশেপাশের মানুষ বা গৃহপালিত কোনো পশু ক্ষতির শিকার হয়নি।

স্থানীয় বন বিভাগ জানিয়েছে, আহত অবস্থায় চিতাটি কাছের মাঠে গিয়ে আশ্রয় নেয়। চিকিৎসার প্রয়োজন আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন