কুমিল্লার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে ৫২টি পাসপোর্টসহ সাজেদুল ইসলাম (৫২) নামের এক দালালকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার (২০ আগস্ট) সেনাবাহিনীর কুমিল্লা ক্যাম্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সাজেদুল দীর্ঘদিন ধরে মানবপাচার ও পাসপোর্ট দালালি চক্রের সঙ্গে জড়িত ছিলেন। আটককালে তার কাছ থেকে ৩টি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন মোবাইলও উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, সেনাবাহিনী সাজেদুলকে তাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আগে থেকেই চাঁদাবাজি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে। নতুন করে আরও মামলা প্রক্রিয়াধীন।
এলএনডি/এমআর






