যুদ্ধবিরতি নয়, নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে পুতিন : জেলেনস্কি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধবিরতির কোনো প্রস্তুতি নয়, বরং ইউক্রেনে নতুন করে হামলার জন্য সেনাবাহিনী প্রস্তুত করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনা করার কথা রয়েছে পুতিনের। তবে ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, ওই বৈঠককে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করলেও পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ারই পরিকল্পনা করছেন।

জেলেনস্কির ভাষ্যে, রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির জন্য কোনো প্রস্তুতির ইঙ্গিত মেলেনি। বরং সেনা পুনর্বিন্যাস ও বাহিনী স্থানান্তরের ধারা ইঙ্গিত দিচ্ছে নতুন হামলার। তার মতে, কেউ যদি সত্যিই শান্তির প্রস্তুতি নিতেন, তবে এমন পদক্ষেপ নিতেন না।

ইউক্রেনের দক্ষিণ সীমান্তের সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন রয়টার্সকে জানান, রাশিয়া জাপোরিঝঝিয়া অঞ্চলে নতুন হামলার উদ্দেশ্যে কিছু সামরিক ইউনিট সরিয়ে নিচ্ছে।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধের অবসানের জন্য ইউক্রেনকে কিছু এলাকা ছাড় দিতে হবে। তবে ইউক্রেন এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কি এক্সে পোস্ট করে বলেন, রাশিয়াকে কোনো ছাড় দিলে তারা যুদ্ধ থামাবে না। হত্যাযজ্ঞ বন্ধে রাশিয়া অনাগ্রহী—তাদের কোনো ধরনের সুবিধা দেওয়া উচিত নয়।

অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, শান্তিচুক্তিতে কিয়েভের সম্মতি অপরিহার্য, জোরপূর্বক কোনো চুক্তি চাপিয়ে দেওয়া যাবে না।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন