ডাকাতি মামলা : যুবদল নেতাসহ ১০ জনের কারাদণ্ড

Liberty News Desk
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় যুবদল নেতাসহ ১০ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৫ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক ছিলেন। বিষয়টি কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সিদ্ধিরগঞ্জের মৃত আ. রাজ্জাকের ছেলে নুরুদ্দিন ওরফে বাছির (৫৪), শামসু মিয়ার ছেলে সুমন (৪১), মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫), করিম মুন্সীর মনির হোসেন ওরফে তল্লা মনির (৬৩), আবুল কালাম (৫৪), ওসমান প্রধানের ছেলে আসলাম (৫৪), কানা ইসলাম (৪৯), মামুন (৪৯), বিল্লাল (৪৯) এবং মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)।

মামলার তথ্য অনুযায়ী, ২০০৬ সালের ৩১ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর গোদনাইল এলাকায় অ্যাডভোকেট মফিজুল ইসলামের ভাড়াটিয়া বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে তদন্তে দোষীদের সনাক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন