ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্প এলাকার একটি কলাবাগান থেকে ১১টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা কলাবাগানের পাশে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে ১১টি ককটেল উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধারকৃত ককটেলগুলো থানায় রাখা হয়েছে। সেগুলো সেখানে কীভাবে এলো, কারা রেখে গেল—তা খুঁজে বের করতে তদন্ত চলছে।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD






