রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ থেকে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস পরিচালিত হয়।
প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা শাহ বুলবুল জানান, ক্যাম্পাসে বিগত দুই দিন দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মানসিক প্রশমনে কাউন্সেলিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ থেকে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফেরানোর লক্ষ্যে আগামী তিন মাস মনোসামাজিক কাউন্সেলিং চালু থাকবে।
অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, ‘নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্লাস চালু হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির পাঠদান ধাপে ধাপে শুরু করা হবে। কোনো শিক্ষার্থীকে বাধ্য করা হচ্ছে না, অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ক্লাসে ফেরানো হয়েছে।’
উল্লেখ্য, ২১ জুলাই মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে হতাহতের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD






