জুলাই অভ্যুত্থান দিবসে এনসিপির শীর্ষ নেতারা কক্সবাজারে

Liberty News Desk
সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তির দিনে কক্সবাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।

মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিগি-৪৩৩) ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে।

ওই ফ্লাইটে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ছিলেন। তাসনিম জারার স্বামী ও দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও তাদের সঙ্গে ছিলেন।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন জানিয়েছেন, দলটির নেতারা দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হোটেল রয়েল টিউলিপে উঠেছেন।

বিকেল সাড়ে ৩টার দিকে হোটেলটির বাইরে সাংবাদিকদের উপস্থিতি ছিল, পাশাপাশি বিএনপি সমর্থকদেরও সেখানে দেখা গেছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

শেয়ার করুন