মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ অন্তত ১০

Liberty News Desk
সংগৃহীত ছবি

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণের পর বৈদ্যুতিক তারে আগুন লেগে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রতীকী ‘গ্যাস বেলুন হেলিকপ্টার’ উড়ানো হয়। একপর্যায়ে হঠাৎ বেলুন বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এবং তা কাছের বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। এতে আশপাশে থাকা অন্তত ১০ জন দগ্ধ হন।

পরবর্তীতে একটি ড্রোনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে।

এর আগে, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামের দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয় মঙ্গলবার দুপুর ১২টায়।

অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পারশা মাহজাবিন, এলিটা করিম, ব্যান্ড দল এফ মাইনর, শূন্য, ওয়ারফেজ, আর্টসেলসহ আরও অনেক শিল্পী ও সংগীতদল।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

শেয়ার করুন