গত রবিবার, ৩ আগষ্ট, ২০২৫, কলকাতাতে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন সাহিত্য সম্মেলন। প্রায় দুই শতাধিক সাহিত্য প্রেমী লোকের উপস্থিতিতে বিখ্যাত হেমন্ত বসু ভবনের বিপ্লবী লীলা রায় সভা ঘরে এই অনাড়ম্বর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন আন্তর্জাতিক বাংলা কথা সাহিত্য পত্রিকা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদীয়মান কবি ও সাহিত্যিক শ্রী সুদীপ চন্দ্র হালদার বলেন, সুস্থ সাহিত্য ও সংস্কৃতি চর্চা সুস্থ মনন ও জীবন বিকাশের জন্য অনস্বীকার্য। এটা মানুষের মনের খোরাক।
এই যান্ত্রিক যুগে সুস্থ ধারার সাহিত্য ও সংস্কৃতি চর্চা আমাদের জীবনকে মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষ হতে শেখায়। তিনি ভারতের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কলকাতাতে আরো বেশি বেশি এই ধরনের প্রোগ্রাম আয়োজনের জন্য সকলের প্রতি আহবান জানান।
সাহিত্য সম্মেলনে উত্তরীয়, মেডেল, সনদ, ক্রেস্ট দিয়ে কবিকে সম্মানীত করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী শ্রীমৎ স্বামী পরমানন্দগিরি মহারাজ। মহারাজ উদীয়মান এই কবির হাতে তুলে দেন আন্তর্জাতিক বাংলা কথা পত্রিকার তৃতীয় সংখ্যা।
এ সময়ে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বাংলা কথা সাহিত্য পত্রিকার কর্ণধার আব্দুল করিম, সম্পাদক সোহেল আক্তার, ইমাম সংগঠনের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী লাল্টু শেখ ও অন্যান্য গুনী মানুষেরা।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






