রাতের নিরবতায় সবার অগোচরে একটি বাড়িতে ঢুকে পড়ে এক ব্যক্তি। বাসার লোকজন তখন গভীর ঘুমে। সুযোগ বুঝে ঘরের মূল্যবান জিনিসপত্র ঝোলায় ভরেন তিনি।
তবে পালিয়ে যাওয়ার বদলে ক্লান্ত হয়ে পড়ে যান ঘুমে!
পরদিন সকালে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে ধরে ফেলেন বাড়ির লোকজন।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরের নাজিরবাদ এলাকায়। জানা যায়, চোর প্রথমে এক বাড়িতে ঢুকে লকার ভেঙে জিনিসপত্র নেয়, পরে পাশের বাড়িতেও একই কাজ করে। এরপর সেখানকার একটি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে।
নাজিরবাদ এলাকার বাসিন্দা দুই ভাই—বিনোদ কুমার ও অনিল কুমার—একই এলাকায় পাশাপাশি ঘরে থাকেন। রাতে চোর প্রথমে বিনোদের বাড়িতে ঢুকে লকার ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে নেয়। এরপর সে অনিলের বাড়িতেও প্রবেশ করে এবং সেখান থেকেও গয়না ও টাকা সংগ্রহ করে। কিন্তু পালানোর বদলে চোর একটি ঘরে ঢুকে খালি বিছানায় শুয়ে পড়ে এবং গভীর ঘুমে ঢলে পড়ে।
পরদিন ভোরে ঘরের বিছানায় অচেনা এক ব্যক্তিকে ঘুমিয়ে থাকতে দেখে অবাক হন অনিল। একটু পর বুঝতে পারেন, রাতে তাঁদের বাড়িতে চুরি হয়েছে এবং চোর ক্লান্ত হয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে অন্যদের ডাকেন। প্রতিবেশীরাও এসে পড়েন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। নাজিরবাদ থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে। ধারণা করা হচ্ছে, তিনি চুরির সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






