প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন। যেখানে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতাকে জাতীয় বীরের মর্যাদা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র পাঠ করেন।
ঘোষণাপত্র পাঠ করতে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে জনগণ অসহযোগ আন্দোলনে নামেন, যার মাধ্যমে অবৈধ সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানের পথ তৈরি হয়। ২০২৪ সালের ৫ আগস্ট দেশজুড়ে বিক্ষোভের চূড়ান্ত রূপ ছিল ঢাকামুখী লংমার্চ ও গণভবন অভিমুখে ছাত্র-জনতার জাগরণ, যার প্রবল চাপের মুখে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন।
তিনি আরও জানান, এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীরের মর্যাদা প্রদানসহ আহতদের পুনর্বাসন ও আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতাকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করছে জনগণ।
ঘোষণাপত্রের শেষাংশে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিজয়ের পরিপ্রেক্ষিতে দেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবেই এই ঘোষণা প্রণয়ন করা হলো।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






