কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক হোটেলকর্মী নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) রাতের এই ঘটনার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
আজ সোমবার সকালে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার লিবার্টি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভেড়ামারা থানার পরিদর্শক আবদুর রব তালুকদার বলেন, ‘আহত নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ধর্ষণের মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: কালু প্রামানিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলী (২৪)। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ওই নারী একটি হোটেলে রান্নার কাজ করেন। শনিবার রাতে কাজ শেষ করে স্বামীর সঙ্গে স্থানীয় রুবেল আলীর ভ্যানে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দম্পতির অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






