সুন্দরবনে ট্রলারসহ ৭০০ কেজি কাঁকড়া জব্দ

Liberty News Desk
সংগৃহীত ছবি

খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন চরামুখা খালে যৌথ অভিযানে ৭০০ কেজি কাঁকড়াসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ ও কোস্টগার্ড।

শনিবার (২৬ জুলাই) বিকেলে কপোতাক্ষ নদীতে এই অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে চোরাকারবারিরা কাঁকড়া ও ট্রলার ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। কিন্তু কিছু চোরাকারবারি গোপনে প্রবেশ করে আহরণ করছে—এমন সংবাদের ভিত্তিতেই অভিযান চালানো হয়। কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দকৃত কাঁকড়া ও ট্রলার আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ সময়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন