আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, যাত্রীরা অল্পের জন্য রক্ষা

Liberty News Desk
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে আগুন ধরে যায়। শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। আতঙ্কিত যাত্রীদের স্লাইড ব্যবহার করে দ্রুত বিমানের বাইরে বের হয়ে নিরাপদ স্থানে দৌড়াতে দেখা যায়।

ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ফ্লাইট ৩০২৩-এর, যেটি ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের একটি উড়োজাহাজ। অনবোর্ড ছিলেন ১৭৩ যাত্রী ও ৬ জন ক্রু সদস্য। সৌভাগ্যক্রমে সবাই নিরাপদে বের হয়ে আসেন। ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর পাঁচ যাত্রীকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়, একজনকে হালকা চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, সমস্যাগ্রস্ত বিমানটিকে সেবার বাইরে রাখা হয়েছে এবং যাত্রীদের বিকল্প একটি বিমানে গন্তব্যে পাঠানো হচ্ছে। সংস্থাটি যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং কর্মীদের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছে।

ঘটনার পরপরই স্থানীয় সময় বিকেল ৩টা পর্যন্ত ডেনভার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়। এতে প্রায় ৯০টি ফ্লাইট বিলম্বিত হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিমানবন্দরের কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হয়।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন