গাবতলী (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বপুর ইউনিয়নের হোসেনপুর মাঠে গভীর রাতে বিষাক্ত ঔষধ স্প্রে করে ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২৯ জন কৃষকের ছয় বিঘা জমির বিজতলায় রোপণকৃত ধানের চারা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।
জানা গেছে, চলতি আমন মৌসুমে স্থানীয় কৃষকরা বিভিন্ন প্রজাতির ধানের চারা তৈরি করেছিলেন। গত ২২ জুলাই দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ওই চারাগুলোতে ক্ষতিকর ঔষধ স্প্রে করে। পরদিন সকালে চারা তুলতে গিয়ে কৃষকরা দেখতে পান—চারা গাছগুলো শুকিয়ে মারা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কৃষকদের মাঝে আতঙ্ক ও হতাশা বিরাজ করছে। তারা জানান, অনেক কষ্টে চারা তৈরি করেছিলেন, এখন আবার নতুন করে চারা তৈরি কিংবা কেনার সামর্থ্য অনেকেরই নেই।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বিষয়টি স্থানীয় প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের অবহিত করেছেন। তারা দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
এ বিষয়ে কৃষক কাসেম আলী, শহিদুল ইসলাম, ফুল মিয়া জানায় আমারা কষ্ট করে বিজতলায় চারা গাছ উৎপাদন করেছি, নতুন করে উৎপাদনে আর সুযোগ নাই, এ বছর জমিগুলো ফেলে রাখতে হবে, কৃষি অফিস আমাদের যদি চারা গাছ দেয় তবেই রোপন করা সম্ভব।
রামেশ্বপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান জানায় ক্ষতিগ্রস্ত কৃষকরা বেশির ভাগই প্রান্তিক বর্গা চাষী তাদের এই ক্ষতি পুষে ওঠা মুশকিল।
ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সহকারী কৃষি কর্মকর্তা আরিফ আহম্মেদ জানায়, বিষয়টি আমি তদন্ত করেছি, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, আমার কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






