চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ আহত ২০

Liberty News Desk
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর চকবাজারে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ শিবির কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চকবাজার থানার সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, এক যুবককে থানায় হস্তান্তরের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ছাত্রশিবিরের কর্মীরা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের সময় চানমারী সড়কে ইট-পাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনাও ঘটে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির বলেন, ছাত্রদল এক ছাত্রকে ছাত্রলীগ বলে মারধর করে থানায় সোপর্দ করে। শিবির ওই ছাত্রকে তাদের কর্মী দাবি করে থানায় যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

জানা যায়, কিছুদিন আগে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা বাদশাহর অনুসারীরা ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিক্ষার্থী আরিফসহ জামায়াতের কয়েকজন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার ক্ষোভে আজকে আরিফকে একা পেয়ে বাদশাহর অনুসারীরা ছাত্রলীগ বলে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

আরিফকে থানা থেকে ছাড়াতে গেলে বাদশাহর অনুসারী ছাত্রদল ও যুবদলের কর্মীরা পরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে মহসিন কলেজ শিবিরের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন