উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৫ জনই শিশু।
মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৫ জন শিশু রয়েছে। এছাড়া একজন শিক্ষিকা ও একজন পাইলট রয়েছেন।
ডা. সায়েদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিইউতে রয়েছেন। এদের মধ্যে দুজন বার্ন ইউনিটে ভেন্টিলেশনে রয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় যারা শিকার হয়েছেন তাদের মধ্যে অনেক শিশুর বয়স ১২ বছরের নিছে রয়েছে। তাদের বেশিরভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। আমরা তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






