বাংলাদেশের দাপুটে জয়, ম্যাচ সেরা পারভেজ

Liberty News Desk
সংগৃহীত ছবি

৯ বছর পর জয়ের দেখা পেল বাংলাদেশ। ২০২৩ সালের এশিয়ান গেমসের জয় বাদ দিলে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ১২ ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। সময়ের হিসাবে যা ৯ বছর। সর্বশেষ ২০১৬ সালে যে মাঠে জয় পেয়েছে বাংলাদেশ সেই মিরপুরেই আজ দীর্ঘ খরা কাটালেন লিটন দাস-তাওহিদ হৃদয়রা।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে; মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের গতির শিকার হয়ে ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া ২২ রান করেন আব্বাস আফ্রিদি। বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট শিকার করে রেকর্ড গড়েন মোস্তাফিজ। তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়ে নেন।

টার্গেট তাড়া করতে নেমে ২.২ ওভারে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে তারা ৬২ বলে ৭৩ রানের রেকর্ড জুটি গড়েন। ৩৭ বলে ৩৬ রান করে ফেরেন তাওহিদ হৃদয়।

এরপর ব্যাটিংয়ে নামা জাকের আলি অনিককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ১৮ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২৭ বল আগেই দলের জয় নিশ্চিত করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ইনিংস ওপেন করতে নেমে ৩৯ বলে তিনটি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন