আফরান নিশো ও রেদওয়ান রনি- দুজনেই মিডিয়ার পুরোনো মুখ, কিন্তু এবারই প্রথম একসঙ্গে কাজ করছেন, তাও বড় পর্দায়। রনির পরিচালনায় আসছে নতুন সিনেমা ‘দম’। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই সার্ভাইভাল-ইনস্পিরেশনাল থ্রিলার মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে থাকছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী।
নিশো বলেন, ‘এ ধরনের গল্প দেশে আগে হয়নি। পারফরম্যান্স বেইজড চরিত্র, অনেক লেয়ার আছে- যা অভিনয়প্রেমীদের জন্য দারুণ চ্যালেঞ্জিং হবে।’
নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার মত গল্প। এমন শক্তিশালী গল্পের খোঁজে অনেক দিন ধরে হাটছিলাম।’ তিনি আরও বলেন, চঞ্চল চৌধুরীও থাকছেন সিনেমাটিতে। চঞ্চল নিজেও দারুণ রোমাঞ্চিত, ‘রনির সিনেমায় ফিরছে এটা আনন্দের। দারুণ একটা গল্প, নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে এতে।’
নারী চরিত্র, শুটিং লোকেশন ও অন্যান্য ডিটেলস নিয়ে দর্শকদের কৌতূহল থাকলেও নির্মাতা জানান, সব কিছুই দ্রুত জানানো হবে।
‘দম’ সিনেমাটি প্রযোজনা করছে চরকি ও এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘সুড়ঙ্গ, দাগি, তুফান’র পর দর্শকদের প্রত্যাশা পূরণে এটা আমাদের পরবর্তী বড় বাজেটের এক আয়োজন।’
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






