উদীয়মান কবি ও লেখক সুদীপ চন্দ্র হালদারকে তাঁর সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে কলকাতার এসএএনজে আইডিয়াল ফাউন্ডেশন।
গত রবিবার (২৯ জুন) সন্ধ্যায় কলকাতার সাইন্স সিটি সেমিনার হলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাহিত্য, চলচ্চিত্র, নাটক, মেকআপ শিল্পসহ নানা সৃজনশীল ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের তাঁদের অবদানের জন্য সম্মানিত করা হয়।
সুদীপ চন্দ্র হালদারের হাতে পুরস্কার তুলে দেন টলিউডের সুপারস্টার ও জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতি ঋতুপর্ণা সেনগুপ্ত। অনবদ্য লেখনীর স্বীকৃতিতে এই পুরস্কার পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি বলেন, ‘এমন গর্বিত সংস্কৃতির উত্তরসূরী হতে পারা সত্যিই গর্বের। আমি সবসময় চেষ্টা করি বাংলা সংস্কৃতি ও মূল্যবোধকে আমার লেখনীর মাধ্যমে তুলে ধরতে। এই স্বীকৃতি আমাকে আগামী দিনগুলোতে আরও দায়িত্বশীল করবে।’
সুদীপ চন্দ্র হালদার ইতিপূর্বেও সাহিত্যকর্মের জন্য একাধিক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকার একজন নিয়মিত লেখক হিসেবেও পরিচিত।
বাংলাদেশের বাগেরহাটের গর্ব এই কবি ও সাহিত্যিক বর্তমানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






