নির্বাচনের মাঠে বিএনপি ভোট কারচুপি এবং আইন ভঙ্গ করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ জুন) দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি জনগণের অধিকার হরণ করে না, বরং বিনয়ের সঙ্গে ভোট চাইবে। তিনি বলেন, আ’লীগের সময় ভোটকেন্দ্রে কেউ যেতে পারেনি। ভোটকেন্দ্রে যাওয়ার আগেই তার ভোট দেয়া হয়ে গিয়েছিল। কিন্তু আমরা এটি চাই না। আমরা নির্বাচনের সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, যাতে সবাই তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
মহাসচিব উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই কথা বলেছেন যে, মানুষকে শাসিয়ে বা তাদের অধিকার হরণ করে ভোট পাওয়া যাবে না; বরং বিনয়ের সঙ্গে ভোট চাইতে হবে।
বিএনপিতে আ’লীগের কোনো স্থান হবে না বলে সতর্ক করে তিনি বলেন, আজকে যে সদস্য নবায়ন করা হচ্ছে সেখানে যেন কোনো আ’লীগ না থাকে। কারণ এটা পরীক্ষিত, আ’লীগের কেউই ভালো না। আ’লীগ নিজের স্বার্থ ছাড়া আর কারোর স্বার্থ দেখে না। তাই তাদের কাউকে দলে নেয়া যাবে না। তবে নিরপেক্ষ কেউ থাকলে তাকে অবশ্যই দলে আসার জন্য আহ্বান জানানো হবে বলে জানান তিনি।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






