শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত 

Liberty News Desk
ছবি সংগৃহীত

শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মজনু মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রবিবার (১৫ জুন) সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাউড়া বাঁশতলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া পার্শ্ববর্তী সাপমারী কামারবাড়ি এলাকার ছফর উদ্দিনের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।

এদিকে এই ঘটনায় বাসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একইসঙ্গে শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস গিয়ে বাসের আগুন নেভায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে মজনু মিয়া মোটরসাইকেল যোগে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ বিল দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাউড়া বাঁশতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা ঢাকাগামী শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয় এবং প্রায় ৩০০ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মজনু মিয়া মারা যান।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। এতে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একইসাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন