আমরা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত : ইরান

Liberty News Desk
ছবি সংগৃহীত

একজন জ্যেষ্ঠ ইরানি নিরাপত্তা কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, তেহরান দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র থেকে তীব্র করা হবে।

রবিবার (১৫ জুন) নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান যুদ্ধ শুরু না করলেও এর সমাপ্তি নির্ধারণ করবে। এই সংঘাত নেতানিয়াহুর সংঘাত এবং এর ফলাফল হবে ইসরায়েলি শাসনের ধ্বংস।

ওই কর্মকর্তা আরও বলেন, ইরান তার জনগণকে রক্ষা করতেছে। নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষার জন্য আমেরিকান করদাতা নাগরিকদের অর্থ নষ্ট করা হবে কি না সেজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলে বড় পরিসরে হামলা শুরু করবে—এমন খবর প্রচারের কিছুক্ষণের মধ্যেই শতাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জায়নবাদী ইসরায়েল ভূখণ্ডে হামলা শুরু করে ইরান। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির বাহিনী ইসরায়েলি শহরগুলোকে লক্ষ্য করে ড্রোনসহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি হাইব্রিড আক্রমণ চালাচ্ছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন