বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসিদের হোঁচট

Liberty News Desk
ছবি সংগৃহীত

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে মিশরের ক্লাব আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করে মায়ামি।

ম্যাচে ৫৭ শতাংশ সময় বলের দখল ছিল মায়ামির অনুকূলে। গোলের উদ্দেশে নেওয়া ১৫টি শটের ৭টি লক্ষ্যে রাখতে পারে তারা।

বিপরীতে আক্রমণে ভীতি ছড়িয়েছে আল আহলিও। তাদের ১০ শটের ৮টিই ছিল লক্ষ্যে। মূলত মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারের অসাধারণ ণৈপূন্যের কাছে হার মানে তারা। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি ঠেকিয়ে দেন এই অভিজ্ঞ গোলরক্ষক। অসাধারণ সব সেভে মায়ামিকে হার মানতে দেননি মুলত তিনিই।

নাচা-গানা আর স্টেজ শোর মধ্য দিয়ে শুরু হয় ৩২ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো সেই আয়োজনে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো, ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যামসহ আরোও অনেকেই।

ম্যাচেও উত্তেজনা ছড়িয়েছে বেশ। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। গোলটাই হয়নি কেবল। দুই দলই খুশি নিজেদের পারফরম্যান্সে। আল আহলির স্প্যানিশ কোচ হোসে রিভেইরোর তো মনে হয়েছে ম্যাচটি তিনি খেলেছেন কাইরোতে। আর দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন