দিনাজপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করল বিএসএফ

Liberty News Desk
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। আজ শুক্রবার (১৩ জুন) দিনাজপুর ফুলবাড়ি ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাজ্জাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মধ্যরাতে জেলার বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে জোর করে বাংলাদেশ সীমানায় ঠেলে দেয় বিএসএফ সদস্যরা।

পুশইনের শিকার ১৫ জনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং নয় শিশু রয়েছে। তারা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলা শীতল পাটি গ্রামের মৃত ওমর মোল্লার পুত্র মো. আকাশ মোল্লা (৬২), আকাশ মোল্লার স্ত্রী মোছাম্মদ হিরিনা বেগম (৫৬), আকাশ মোল্লার পুত্র মো. হাসু মোল্লা (৩৫), হাসু মোল্লার পুত্র মো. বেলাল মোল্লা (১৫), মোহাম্মদ মোল্লা (১৫), আহমদ মোল্লা (৮) ও কন্যা রাবেয়া মোল্লা (৪), আকাশ মোল্লার পুত্র মো. মনির মোল্লা (৩৩), মনির মোল্লার স্ত্রী মোছাম্মাদ ঝরনা খাতুন (২৮), মনির মোল্লার কন্যা সুমাইয়া খাতুন (১২), পুত্র আল আমিন মোল্লা (৯), কন্যা সুরাইয়া খাতুন (৬), খাদিজা খাতুন (৪) ও শিশুপুত্র ইব্রাহিম মোল্লা (২) এবং মৃত হাফিজ মোল্লার স্ত্রী মোসাম্মৎ তাজমা বেগম (৪৪)।

২৯-বিজিবির অচিন্তপুর বিওপি সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম বলেন, আজ সকালে অচিন্তপুর সীমান্ত এলাকায় ১৫ জন মানুষকে সন্দেহজনক ঘুরা-ফেরা করতে দেখে বিজিবির টহলদল তাদের আটক করে। পরে তারা জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোর করে তাদের বাংলাদেশ সীমানায় পুশইন করেছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন