মোক্তার হোসেন,কয়রাঃ জাপানে নিরাপদ অভিবাসন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খুলনার কয়রায়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় আমাদি ইউনিয়নের খাঁন সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কয়রা উপজেলার নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আশরাফ হোসেন।
সভা সঞ্চালনা করেন শহীদ আব্দুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল অহিদ, ভাগবাহ এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির আলী গাইন, মাও. আশরাফুল আলম, মো. আ. রউফ, চান্নিচক কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রাজিব কান্তি বাছাড়।
এছাড়াও উপস্থিত ছিলেন বেসিনমিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোশাররফ হোসেন এবং বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মাও. একেএম আজহারুল ইসলাম।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ নেন।
বক্তারা বলেন, দক্ষ মানব সম্পদ গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। জাপানে নিরাপদ ও বৈধ উপায়ে অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন তাঁরা।
এলএনডি/এমআর
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






