মুকুলের মৃত্যুর খবর পেয়েও দেখতে আসেননি প্রাক্তন স্ত্রী

Liberty News Desk

৫৪ বছর বয়সে অভিনেতা মুকুল দেব মারা গেছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, গত আট-দশ দিনে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল। তবে মুকুলের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের দাবি, এই শারীরিক অবনতির পেছনে একাকীত্ব এবং অবসাদ বড় কারণ ছিল। 

তাদের মতে, মুকুলের জীবনে একসময় স্ত্রী থাকলেও সেই সম্পর্ক টেকেনি এবং মৃত্যুর খবর পেয়েও তার স্ত্রী শিল্পা দেব দেখতে আসেননি। দিল্লির মেয়ে শিল্পার সঙ্গে মুকুলের বিয়ে হয়েছিল। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের পর থেকেই তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়েও মতবিরোধ শুরু হয়। যার কারণ ২০০৪ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। ২০০৫ সালে তাদের মেয়ে সিয়াকে নিয়ে শিল্পা স্থায়ীভাবে দিল্লিতে চলে যান এবং আর ফিরে আসেননি। তখন সিয়ার বয়স ছিল মাত্র দুই বছর।

স্ত্রী শিল্পার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও, মেয়ে সিয়ার সঙ্গে মুকুলের যোগাযোগ ছিল। ২০২২ সালে মেয়ের ২০তম জন্মদিনে মুকুল একটি ছবি পোস্ট করে মেয়ের সঙ্গে না থাকার আক্ষেপ প্রকাশ করেছিলেন। 

তবে বিচ্ছেদের পর থেকেই অভিনেতা একা থাকতে শুরু করেন এবং মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। মায়ের মৃত্যুর পর তার একাকীত্ব যেন আরও বেড়ে যায় এবং তিনি মারাত্মক অবসাদে ভুগতে শুরু করেন। যদিও তাদের বিচ্ছেদের আসল কারণ সম্পর্কে মুকুল কখনওই মুখ খোলেননি।

এলএনডি/এসএইচ

– 

English News : https://www.libertynewsbd.com 

বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com 

X : https://www.x.com/libertynewsbd 

Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন