নিজস্ব প্রতিবেদক, কয়রা (খুলনা):
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে খুলনার কয়রায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টায় কয়রার কপোতাক্ষ কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ চত্বরে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাম্য একজন মেধাবী ও আদর্শবাদী ছাত্রনেতা ছিলেন। তাঁকে পরিকল্পিতভাবে হ:ত্যা করা হয়েছে। এই হ:ত্যা:র পেছনে যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সমাবেশে সভাপতিত্ব করেন কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হোসেন। বক্তব্য দেন ছাত্রদল নেতা সাব্বির হোসেন, নাছরুল্লাহ, সবুজ, ইমরান হোসেন, সুজন, রুবিনা, মিটু, আকিমুল, আলিফ, নাইম ও সাব্বির প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।
বক্তারা বলেন, এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে সারাদেশে ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এলএনডি/এনই
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






