নজরুল ইসলাম খান : নির্বাচনের জন্য আন্দোলন প্রয়োজন নেই

Liberty News Desk
ছবি: সংগৃহীত

সরকার গঠনে নিজেরাই সমর্থন দিয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের দাবিতে আন্দোলনের দরকার নেই।

শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠকে নজরুল ইসলাম খান এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা মাত্র একটি জোটের সঙ্গে আলোচনা করেছি। অন্য শরিকদের সঙ্গেও আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আমরা মনে করি আন্দোলন দরকার নেই, কারণ আমরা নিজেরাই সরকারকে সমর্থন দিয়েছি।”

নজরুল জানান, তারা বহুদিন ধরে যুগপৎ আন্দোলনে যুক্ত রয়েছেন এবং কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেছেন। “আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছি। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফ্যাসিবাদ ও মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিচার দাবি করেছি।”

১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামান হায়দার বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তার আগেই রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং প্রশাসন থেকে ফ্যাসিবাদপন্থীদের সরাতে হবে।”

এলএনডি/বিজি

TAGGED:
শেয়ার করুন